তরুণদের নেতৃত্বে পরিচালিত হবে আগামী বাংলাদেশ: হাসনাত

তরুণদের নেতৃত্বে পরিচালিত হবে আগামী বাংলাদেশ: হাসনাত
ছবি : টাইমস
Advertisement
Advertisement

তরুণদের নেতৃত্বে আগামী বাংলাদেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, জুলাই সনদের আলোকে প্রত্যাশিত বাংলাদেশ গড়া হবে।

শনিবার বিকালে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার মুক্তমঞ্চে এনসিপি জেলা শাখা আয়োজিত জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনসিপি জেলা কমিটির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক ও জেলা সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি। জুলাই যোদ্ধা আব্দুর রহমান মেহেদীর সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

অন্য বক্তারা বলেন, একসময় যারা বলত শেখ হাসিনা ও আওয়ামী লীগ পালায় না, তারা আজ প্রতিবেশী দেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। দেশে ফিরলে তাদের বিচারের মুখোমুখি হতেই হবে। কোনো গায়েবি হুংকার দিয়ে ভয় দেখানো যাবে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad