রাষ্ট্রপতির পদত্যাগের প্রজ্ঞাপন জারি

রাষ্ট্রপতির পদত্যাগের প্রজ্ঞাপন জারি
Advertisement
Advertisement

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরদিন আজ শনিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদ ত্যাগ করেছেন। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা আলাদা আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই পদত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

শুক্রবার বিকালে শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad