কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লার ১৮টি থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, কিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধে জড়ানো ঠেকাতে বখাটেদের আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা ও সন্দেহজনক স্থানে অভিযান চালানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, আটক ব্যক্তিদের আগের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হবে। এরপর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এদিকে দাউদকান্দি থানায় কিশোর গ্যাংয়ের সদস্যদের আটকের পর থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad