বান্দরবানের লামায় ৬ বছরের কন্যাশিশু ধর্ষিত, অভিযুক্তরাও শিশু

বান্দরবানের লামায় ৬ বছরের কন্যাশিশু ধর্ষিত, অভিযুক্তরাও শিশু
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: ফেসবুক থেকে
Advertisement
Advertisement

বান্দরবানের লামা উপজেলায় ৬ বছরের এক কন্যা শিশু ধর্ষিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আজিজনগর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় প্রতিবেশি দুই শিশুকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অভিযুক্তদের মধ্যে একজনের বয়স ১৪ এবং অপরজনের বয়স ১২।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার দুপুর ২টার দিকে ভুক্তভোগীর মা তার আরেক সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে যায়। এ সময় ভুক্তভোগী বাড়ির পাশের মাঠে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এক পর্যায়ে দুই অভিযুক্ত তাকে পাশের বাগানে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী শিশুটির আর্তচিৎকার শুনে লোকজন ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

আরও পড়ুন: ৮ মাসে ৩৯০ কন্যাশিশু ধর্ষণের শিকার, ১৫ জনকে হত্যা

বিষয়টি জানতে পেরে আজিজনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হামিদুল ইসলাম শিশুটিকে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাাওয়ার পরামর্শ দেন।

লামা থানার ওসি জানিয়েছেন, আসামিরা কম বয়সী হওয়ায় সতর্কতার সঙ্গে আইনি প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad