নোবিপ্রবিতে হাসিনার ছবিকাণ্ডে ৩ সদস্যের তদন্ত কমিটি

নোবিপ্রবিতে হাসিনার ছবিকাণ্ডে ৩ সদস্যের তদন্ত কমিটি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত চলাকালে ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে ওঠার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোসাইন চৌধুরীর সই করা অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে ২০২৬’ নামক অনুষ্ঠান উদ্বোধনকালে বাংলাদেশের জাতীয় সংগীত প্রচারের সময় অডিটোরিয়ামের স্টেজের পেছনে স্থাপিত ডিজিটাল স্ক্রিনে জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে একটি ভিডিও দেখানো হয়। ওই ভিডিওতে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে ফ্যাসিবাদ সরকারের প্রধান ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ছবি প্রদর্শন করা হয়।

এ ঘটনায় মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান এবং অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তারা নোটিশের জবাবও দিয়েছেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পুরো বিষয়টি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে কোষাধ্যক্ষ মো. হাসান উদ্দীনকে আহ্বায়ক, জীববিজ্ঞান অনুষদের ডিন গাজী মো. মহসিনকে সদস্য এবং প্রক্টর এ এফ এম আরিফুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ শফিকুল ইসলাম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad