ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৬

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৬
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগে ৪৫, ওয়ারীতে ৭৭, মতিঝিলে ৭৩, তেজগাঁওয়ে ১০৯, মিরপুরে ১২৫, গুলশানে ৪২, উত্তরা বিভাগে ৩৪, গোয়েন্দা বিভাগে (ডিবি) ৩ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২ হাজার ১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, পাঁচটি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad