সাভারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

সাভারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

সাভারে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি পুলক সরকার (২৭) এবং আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম শেখ (৪৯)।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad