পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫
কোস্ট গার্ডের জব্দ করা ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বরগুনার পাথরঘাটায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা।

অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় সাত কোটি চার লাখ ৬৭ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৩ হাজার ৫০৭টি ভারতীয় শাড়ি ও এক হাজার ৪৬৬টি ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়।

আরও পড়ুন

এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত ফিশিং বোট ও কাভার্ড ভ্যান জব্দের পাশাপাশি পাঁচজনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মালামাল, যানবাহন এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad