চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে করা মামলায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার শিক্ষার্থীর নাম ইকরাম ওয়াহিদ তোহা। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটসংলগ্ন আনোয়ারা ম্যানশন ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, প্রায় পাঁচ দিন আগে ওই নারী শিক্ষার্থী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলাটি করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন বলেন, ‘শুনেছি ওই নারী শিক্ষার্থীর সঙ্গে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ওয়াহিদের প্রেমের সম্পর্ক ছিল।’


