রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, বিকালে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনের রাস্তায় মৃত অবস্থায় পাওয়া যায় অজ্ঞাত পরিচয়ের ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ। তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি।
তিনি আরও জানান, এর আগে দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় ৬০ বছর বয়সী আরেক বৃদ্ধের লাশ। তারা দুজনই ভবঘুরে প্রকৃতির বলে জানা গেছে। তাদের পরিচয় শনাক্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।


