হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পালকিতে বরযাত্রা

হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পালকিতে বরযাত্রা
পালকি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

‎ফরিদপুরের আলফাডাঙ্গায় বিয়ের আয়োজনে ফিরলো গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য পালকিতে বরযাত্রা। আধুনিকতার ছোঁয়ায় যখন পালকিতে বরযাত্রার প্রচলন প্রায় বিলুপ্ত, তখন পালকিতে চড়ে বিয়ে করতে গেলেন সাব্বির ইসলাম নামের এক যুবক। বুধবার দুপুরে উপজেলার বুড়াইচ ইউনিয়নের বিলপুটিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে সাব্বির ইসলাম বিয়ের বরযাত্রায় আধুনিক যানবাহনের পরিবর্তে পালকি বেছে নেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সাব্বির ইসলামের সঙ্গে একই এলাকার সোহরাব মোল্লার মেয়ের স্মৃতি পারভিনের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের স্মৃতি হিসেবে এবং হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পালকিতে চড়ে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন বর সাব্বির ইসলাম।

‎বরের চাচা ইমরান মোল্লা বলেন, ‘একসময় গ্রাম-বাংলার বিয়েতে পালকিতে বরযাত্রা ছিল একটি পরিচিত দৃশ্য। কালের বিবর্তনে সেই ঐতিহ্য হারিয়ে গেলেও ভাতিজা সাব্বির ইসলামের পালকিতে বরযাত্রার মধ্য দিয়ে যেন আবারও ফিরে এলো সেই পুরোনো দিনের আবহ।’

সাব্বির ইসলাম বলেন, ‘হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পালকিতে বরযাত্রার আয়োজন করা হয়। আমার অনেক আগে থেকেই এই শখ পূরণের ইচ্ছা ছিল।’

কনের বাবা সোহরাব মোল্লা জানান, পালকিতে বরযাত্রার আয়োজন করায় বিয়ের অনুষ্ঠানে এক ভিন্নধর্মী আমেজ সৃষ্টি হয়। আগত অতিথি ও আশপাশের মানুষ পালকিতে বরযাত্রার এই পুরোনো ঐতিহ্য বেশ উপভোগ করেন।

‎বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু বলেন, ‘ঐতিহ্যবাহী পালকিতে বরযাত্রার দৃশ্য যেন ফিরিয়ে আনলো গ্রাম-বাংলার সেই সোনালি দিনের স্মৃতি। এজন্য বরকে ধন্যবাদ জানাই।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad