গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড

গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড
সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করে। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন নতুন করে তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় সেদিন রাতেই গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।

পরে মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে গাজী নজরুলের চার দিন এবং মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই দিন রাতেই মামলাটির তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়।

মামলার এজাহারে মরিয়মের বাবা অভিযোগ করেন, গত জুনে তার শ্যালক ওবায়দুর রহমানের ‘প্রত্যক্ষ প্ররোচনায়’ সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের (১৯) বিয়ে হয়। বিয়ের পর সংসদ ভবনের বিপরীতে ৫ নম্বর ন্যাম ভবনের ২০৩ নম্বর বাসায় গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদার সঙ্গে থাকতেন মরিয়ম।

আরও পড়ুন

এজাহারে আরও অভিযোগ করা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে গাজী নজরুল ও মাকছুদা মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বিষয়গুলো মরিয়ম তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মরিয়মের মৃত্যুর ঘটনায় তার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলাটির তদন্ত করছে ডিবি পুলিশ।

আরও পড়ুন>>>

গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল সাতক্ষীরার শ্যামনগর

গাজী নজরুলের সংসদ সদস্যপদ বহাল নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি

গাজী নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে রাখার আবেদন ডিবির

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামায়াত এমপির ভিডিও ভাইরাল, তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি

গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad