রাজধানীতে নির্মাণাধীন ভবনের ৫ তলা থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

রাজধানীতে নির্মাণাধীন ভবনের ৫ তলা থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১টার দিকে কদমতলীর শনিরআখড়া ২৪ ফিট সড়কের সাফা টাওয়ার নামে নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বেলা আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জোসনা বেগমের সহকর্মী মো. ইউনুস আলী জানান, জোসনা নির্মাণাধীন ভবনের ময়লা পরিষ্কারের কাজ করতেন। শুক্রবার সকাল থেকে তিনি পঞ্চম তলায় কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। পরে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান।

ইউনুস আলী জানান, জোসনা বেগমের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার শান্তিপুর গ্রামে। বর্তমানে তিনি স্বামী মধু মিয়ার সঙ্গে শনিরআখড়ার গোবিন্দপুর এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad