কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুষ্টিয়া ডিসি পার্কের পুকুরে গোসলে নেমে কাওসার (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত কাওসার পাবনার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়ার আফসার উদ্দিনের ছেলে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়িতে ভাড়া বাসায় থেকে কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষে পড়তেন।

কাওসারের বন্ধু শাওন জানান, দুপুরে বন্ধুরা মিলে পুকুরে গোসল করতে নামেন। সাঁতরে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় কাওসার মাঝপথে বাঁচানোর জন্য চিৎকার করেন। কাওসার অল্প সাঁতার জানতেন। শাওন তাকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিলেও তিনি দ্রুত পানির নিচে তলিয়ে যান। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, খবর পেয়ে উদ্ধারকারী দল অভিযানে নামে। দেড় ঘণ্টার চেষ্টার পর পুকুরের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad