Author: টাইমস রিপোর্ট

চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘বিগত সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা এই ঐতিহাসিক স্থাপনাটিকে আবারও তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। জাদুঘরের বেশ কয়েকটি কক্ষ বর্তমানে সংস্কারকাজের জন্য খালি রাখা হয়েছে। এগুলো আধুনিকায়নের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে।’ পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী…

Read More

সরকার ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর রাখতে পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান চলাকালীন বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করা হয়েছে। শুক্রবার পটুয়াখালী কোস্টগার্ডের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে বৃহস্পতিবার রাত ১১ টায় পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি সন্দেহজনক যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৪ হাজার কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ এবং ১…

Read More

নয়াদিল্লির মালব্য নগরের হোটেল মিকাসা ইনে আগুনের ঘটনায় নিহত ২২ জনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। নিহত ব্যক্তি হলেন মো. নুরুল আমিন (৪৪) । তিনি চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, আগুনে অন্তত দুইটি বাংলাদেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসার জন্য দিল্লির ম্যাক্স হাসপাতালে যাওয়া পরিবার দুটি ওই হোটেলে অবস্থান করছিল। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আহত ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বৃহস্পতিবার সকালে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিকদের দেখতে যান এবং তাদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এছাড়া আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ভারতীয়…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার তদন্তভার ক্রাইম ইনভেস্টিগেশন ডিটেকটিভের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, আশুলিয়া থানায় হওয়া মামলাটির পরবর্তী তদন্ত কার্যক্রম পরিচালনা করবে সিআইডি। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ওই মামলা করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা রেঞ্জের ডিআইজি ও ঢাকা জেলার পুলিশ সুপারের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব নথিপত্র দ্রুত সিআইডির কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হল…

Read More

ভোলার একটি ফ্ল্যাট বাসা থেকে মিতু আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের উকিলপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিতু আক্তার জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা বশির আহমেদের মেয়ে। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই নিহতের স্বামী সোহাগসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের মাস্টার বাড়ির বাসিন্দা সোহাগের সঙ্গে মিতুর বিয়ে হয়। তাদের দুই বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মিতুর ওপর প্রায়ই নির্যাতন চালাত অভিযুক্ত সোহাগ।  মিতুর…

Read More

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নতুন চেয়ারম্যান ও তিনজন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মাসুদ খানকে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান এবং মো. নাফিজ আল তারিককে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২), অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবারেই লিখিত বিবৃতিতে পদত্যাগের কথা নিশ্চিত করেন বিএসইসির আগের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। একইসঙ্গে পদত্যাগ করেছেন কমিশনের চার কমিশনার। তারা হলেন কমিশনার মো. মোহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ…

Read More

এই ঈদুল আজহায় যাত্রাপথে গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন নারী, ৪৮ জন শিশু ও ৩৭ জন পথচারী রয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সড়কপথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সবচেয়ে বেশি হয়েছে। মোট নিহতের প্রায় অর্ধেকই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ৪৪ শতাংশেরও বেশি। দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল সর্বোচ্চ ৩০ দশমিক ৯৬ শতাংশ। এ ছাড়া থ্রি-হুইলারে ১৮ দশমিক ৩৪ শতাংশ, বাস ১৫ দশমিক…

Read More

বাগেরহাটের সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বন্যপ্রাণী শিকারের বিভিন্ন সরঞ্জামসহ করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তির নাম আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫)। তিনি সুন্দরবনের দস্যু করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য বলে দাবি করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম এ তথ্য জানান। তিনি বলেন, ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলা ও বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিসসংলগ্ন ড্রেনের খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আল-আমিন বাচ্চু হাওলাদারকে আটক করে। অভিযানে তার কাছ থেকে চারটি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, সাত রাউন্ড…

Read More

পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। একইসঙ্গে পদত্যাগ করেছেন কমিশনের চার কমিশনার। তারা হলেন- কমিশনার মো. মোহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন। বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দিয়ে খন্দকার রাশেদ মাকসুদ জানান, ব্যক্তিগত কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগ দিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে চলতি সপ্তাহের শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন অরাজনৈতিক পেশাজীবীদের নিয়োগ দেওয়া হবে। এর পরপরই মাকসুদের পদত্যাগের ঘোষণা আসে। মাকসুদ বলেন, ‘অস্থির এক সময়ে আমি ও আমার দল কমিশনের দায়িত্ব নিয়েছিলাম। দায়িত্ব নিয়েই…

Read More

কক্সবাজারের পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ব্যারেল সংযুক্ত একনলা বন্দুক, গোলাবারুদ ও পিস্তলের গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। আটক অস্ত্রধারী পেকুয়া উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের সরকারি ঘোনা এলাকার বাসিন্দা আহম্মদ নুর। বুধবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে পেকুয়া উপজেলার শিলখালী গ্রামের কাছেমুল উলুম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা মসজিদ সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে টাইমস অব বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল জানতে পারে,…

Read More