ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল।
সোমবার ভোরে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ মহব্যবস্থাপক আব্দুস সালাম।
এর আগে, কুয়াশার ঘনত্বের কারণে নৌরুটের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রোববার রাত ১০টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। প্রায় দুই ঘণ্টা পর কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ডিজিএম আব্দুস সালাম জানান, ফেরি প্রায় ২ ঘন্টা বন্ধ থাকায় ঘাটে আটকে পড়া যানবাহনগুলোকে ছোট বড় মোট ১০টি ফেরি দিয়ে পার করা হয়।


