পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ

পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ
পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সরকার ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর রাখতে পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান চলাকালীন বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করা হয়েছে।

শুক্রবার পটুয়াখালী কোস্টগার্ডের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে বৃহস্পতিবার রাত ১১ টায় পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় একটি সন্দেহজনক যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৪ হাজার কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ এবং ১ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩৮ লাখ ৬০ হাজার টাকা। বাস ড্রাইভার ও হেল্পারদের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত মাছ পটুয়াখালী উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad