সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ আরোহী নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ আরোহী নিহত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ আটেভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই দম্পতির মেয়ে তামান্না খাতুন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আজুগড়া গ্রামের মোতালেব সরকার ও তার স্ত্রী ফজিলা খাতুন ও একই গ্রামের অটোভ্যান চালক মো. নুরু।

শুক্রবার সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেলকুচি উপজেলার আজুগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম বলেন, ‘সকালে একটি যাত্রীবাহী অটোাভ্যান বেলকুচি উপজেলার মেঘুল্লায় পৌছলে ভ্যানের এক্স এল ভেঙ্গে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝে চলে যায়। এ সময় বিপরীত দিকে থেকে আসা ঢাকা এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক ও অটোভ্যানের দুই যাত্রী নিহত হন।’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad