বিএসইসির নতুন চেয়ারম্যান হলেন মাসুদ খান

বিএসইসির নতুন চেয়ারম্যান হলেন মাসুদ খান
নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নতুন চেয়ারম্যান ও তিনজন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মাসুদ খানকে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একইসঙ্গে নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান এবং মো. নাফিজ আল তারিককে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২), অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবারেই লিখিত বিবৃতিতে পদত্যাগের কথা নিশ্চিত করেন বিএসইসির আগের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। একইসঙ্গে পদত্যাগ করেছেন কমিশনের চার কমিশনার। তারা হলেন কমিশনার মো. মোহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর