১৬ বছরের শিল্পযাত্রায় বসছে জলেরধারার ‘চিত্রমেলা ২০২৬’

১৬ বছরের শিল্পযাত্রায় বসছে জলেরধারার ‘চিত্রমেলা ২০২৬’
ছবি: জলেরধারার সৌজন্যে
Advertisement
Advertisement

শিল্পচর্চার দীর্ঘ ১৬ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে জলেরধারা ফাইন আর্টস। এ উপলক্ষে শুক্রবার থেকে রাজধানীর লালমাটিয়ায় শুরু হতে যাচ্ছে আট দিনব্যাপী বার্ষিক চিত্র প্রদর্শনী চিত্রমেলা ২০২৬।

পথ চলার ১৬ বছর স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রদর্শনীতে ৮১ জন প্রবীণ ও নবীন শিল্পীর মোট ৮১টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে প্রদর্শিত ছবির মধ্যে রয়েছে জলরং, অ্যাক্রেলিক, পেন্সিল স্কেচ, পেন স্কেচ, তেলচিত্র ও প্যাস্টেল মাধ্যমে আঁকা নানা শিল্পকর্ম। এসব শিল্পকর্মে মূলত বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার নানা দিক তুলে ধরা হয়েছে।

পাহাড়, নদ-নদী, খাল-বিল ও আদিবাসী গ্রামসহ বাংলাদেশের বৈচিত্র্যময় প্রকৃতি ও সংস্কৃতির নানা চিত্র ফুটে উঠেছে শিল্পীদের ক্যানভাসে।

শুক্রবার বিকাল ৫টায় গ্যালারি মাফা-তে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিল্পী ও জলেরধারা ফাইন আর্টসের উপদেষ্টা বীরেন সোম, বরেণ্য অভিনেত্রী ও শিল্পী ত্রপা মজুমদার, ভাস্কর ও চিত্রশিল্পী কাওসার হাসান টগর, দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট লেখক-শিল্পসংগ্রহকারী মুস্তাফিজ শফি এবং জলেরধারা ফাইন আর্টসের উপদেষ্টা ও চিত্রশিল্পী সালমা শিরিন।

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জলেরধারা ফাইন আর্টসের পরিচালক ও চিত্রশিল্পী সোহাগ পারভেজ।

এই প্রদর্শনীতে খতিমান শিল্পীদের পাশাপাশি জলেরধারা ফাইন আর্টসের নতুন ও পুরাতন ছাত্র-ছাত্রীদের শিল্পকর্মও প্রদর্শিত হবে।

অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন সমরজিৎ রায় চৌধুরী, মনিরুল ইসলাম, অলকেশ ঘোষ, হামিদুজ্জামান খান, বীরেন সোম, মোহাম্মদ ইকবাল, গৌতম চক্রবর্তী, আজহারুল হক শেখ, কাওসার হোসেন টগর, কারু তিতাস, সোহাগ পারভেজ, শাহানুর মামুন ও কামাল উদ্দিন।

চিত্রমেলাটি চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর