মেহেরপুরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মেহেরপুরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আরিফ এবং আফরিন নামে এক শিশু।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ওলিনগর এলাকায় একটি ট্রাকের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আরিফ মারা যান। এ দুর্ঘটনায় শিশুসহ ইজিবাইকের চার যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আফরিন নামে ওই শিশুর মৃত্যু হয়। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর