একাদশের প্রথম পর্যায়ের ভর্তি ফল প্রকাশ

একাদশের প্রথম পর্যায়ের ভর্তি ফল প্রকাশ
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। ছবি: শামীম উস সালেহীন/টাইমস
Advertisement
Advertisement

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাত ৮টায় সেন্ট্রাল ওয়েবসাইটের মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর জানান, ভর্তির জন্য এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৯৬ জন শিক্ষার্থী আবেদন করেছে।

অন্যদিকে দেশে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। বিপুলসংখ্যক আসন খালি থাকলেও পছন্দসই ও মানসম্মত প্রতিষ্ঠানে আসন সীমিত থাকায় সব জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কাঙ্ক্ষিত কলেজে সুযোগ পাবে না।

ভর্তি নির্দেশিকা অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন

এরপর পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মূল ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আগামী ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

আবেদনকারীরা ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল, রেজিস্ট্রেশন নম্বর ও ক্যাপচা কোড দিয়ে ‘ভিউ রেজাল্ট’ অপশনের মাধ্যমে ফলাফল জানতে পারবে।

প্রতিবারের মতো এবারও কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে বুয়েটের কারিগরি সহায়তায় এ ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর