ঢাবি এলাকায় পরপর ৩ বিস্ফোরণ

ঢাবি এলাকায় পরপর ৩ বিস্ফোরণ
বিশ্ববিদ্যালয় এলাকায় বিস্ফোরণ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে দুটি জগন্নাথ হলের সামনে এবং আরেকটি টিএসসি মেট্রো স্টেশনের কাছে হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তবে বিস্ফোরণের ধরন ও কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য প্রত্যক্ষদর্শীদের ধারণা, সেগুলো ককটেল বিস্ফোরণের ঘটনা ছিল।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসলফিল রতন জানান, বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার ঘটনা সম্পর্কে জানার পর সহকারী প্রক্টরদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘সেখানে ধোঁয়া দেখা গেছে।’

আরও পড়ুন

প্রক্টরিয়াল টিমের এক সদস্য বলেন, ‘ককটেল বিস্ফোরণের সময় কেউ এদিকে গাড়িতে করে যায়নি। ধারণা করছি কেউ হয়ত জগন্নাথ হলের উপর থেকে মেরেছে।’

অপরদিকে ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পাশে মেট্রোরেল সংলগ্ল রাস্তায় যে ককটেল বিস্ফোরণ হয়েছে, সেটি কেউ মোটরসাইকেলে এসে ছুড়ে দিয়ে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগেই জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad