বংশালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বংশালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার বংশাল কায়েততুলী এলাকার একটি বাসা থেকে অনিক পাল (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে রুমমেটরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল হোসেন জানান, অনিক পালের বাড়ি সিলেট। তার বাবার নাম অরবিন্দ পাল। কায়েতটুলী বি,কে গাঙ্গুলি লেনের একটি বাড়ির ৪র্থ তলায় তারা কয়েকজন সহপাঠী একটি বাসায় মেস করে থাকেন। মঙ্গলবার দুপুরের পর থেকে বাসায় একাই ছিলেন অনিক। রাত ১০টার পর তার রুমমেটরা বাসায় ফিরে রুমটি ভেতর থেকে আটকানো দেখতে পান। তখন ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে জানলা দিয়ে উকি দিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন অনিক। সঙ্গে সঙ্গে তারা দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে অনিকের রুম থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যেখানে তার শারীরিক অসুস্থতার কথা লেখা আছে। তিনি চোখে ভালো দেখতেন না এবং তিনি জানতেন কিছুদিন পর তার চোখ অন্ধ হয়ে যাবে। এসব কারণে তিনি দুশ্চিন্তায় থাকতেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি আরও তদন্ত করে দেখা হচ্ছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা গ্রাম থেকে ঢাকায় আসছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর