রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ফরহানা ইয়াসমিন। বুধবার তিনি এই দায়িত্ব পালন শুরু করেছেন।
এর আগে গত ২৬ জুলাই থেকে তিনি অধ্যক্ষ (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কলেজ গভর্নিং বডির সিদ্ধান্ত অনুসারে, মঙ্গলবার ফরহানা ইয়াসমিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।
এ ছাড়া বাধ্যতামূলক ছুটিতে পাঠানো সাবেক অধ্যক্ষ আমিনুল হকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।


