ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সমুদ্রকেন্দ্রিক ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩২-এর দাঁড়িয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। সোমবার সকালে আঘাত হানা এ ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উপকূলীয় এলাকায় প্রায় এক মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানে। এপির বরাতে জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাত লাখের বেশি মানুষের বসবাসকারী বন্দরনগরী জেনারেল সান্তোস। টুনা মাছ রপ্তানি ও বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত শহরটিতে কয়েকটি ভবনের অংশবিশেষ ধসে পড়েছে এবং গুরুত্বপূর্ণ একটি সেতুসহ বিভিন্ন স্থাপনায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জেনারেল সান্তোসে সাতজন নিহত ও প্রায় ১৩০…
Author: টাইমস রিপোর্ট
সিরাজগঞ্জ সদরে একটি ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬৫ বছর। সোমবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, সকালে চন্ডিদাসগাতী ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ জানায়, তার মাথার আঘাতের চিহ্ন রয়েছে। তবে ধারণা করা হচ্ছে এই আঘাতটি দুই থেকে তিনদিন আগের । ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পিবিআই ও ডিবি পুলিশ বৃদ্ধের…
বরগুনায় খাল থেকে মো. শামীম বেপারী (৪০) নামের এক গরু ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদরের গৌরীচন্না বাজারসংলগ্ন ব্রিজের পশ্চিম পাশের খাল থেকে কচুরিপানার মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিন সকাল সাড়ে ১০টার দিকে খালের পাশে একটি রক্তমাখা জামা ও জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। পরে শামীমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে তারা। শামীমের স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। নিহত শামীমের বাবা মনসুর আলী বেপারী জানান, রোববার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে গৌরীচন্না বাজারে যান শামীম। এরপর…
যশোরে নেশার টাকার না পেয়ে ছামিরা ইসলাম (২০) নামের এক গৃহবধূকে তার স্বামী সুজন (২৬) গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তামালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছামিরা ইসলাম সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের মেয়ে। স্থানীয়রা অভিযোগ করেন, সুজন ও তার স্ত্রী ছামিরা সুজনের ছোটমামা আলামিনের বাড়িতে ভাড়া থাকেন। সকালে নেশার টাকা কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে অভিযুক্ত সুজন (২৬) ধারালো চাকু দিয়ে স্ত্রী ছামিরার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে ঘরের দরজা বন্ধ করে নিজের শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে…
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার এক রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন। বিশ্লেষকদের মতে, বেইজিংয়ের অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তার বিনিময়ে উত্তর কোরিয়ার ওপর চীনের প্রভাব পুনঃপ্রতিষ্ঠাই এই সফরের মূল লক্ষ্য। দুই দিনের এই সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এর সঙ্গে বৈঠক করবেন শি। গত সেপ্টেম্বরে বেইজিংয়ে সর্বশেষ শীর্ষ বৈঠকের পর এটিই দুই নেতার প্রথম মুখোমুখি আলোচনা। ওই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-ও উপস্থিত ছিলেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি-র সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার স্ত্রী পেং লিয়ুয়ান, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা কাই চি। এপি-র খবরে বলা হয়, সফরে কোন কোন বিষয়ে আলোচনা…
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, গত এক মাসে বাংলাদেশ থেকে আসা ৪ হাজার ৮০০ জন ‘অবৈধ অনুপ্রবেশকারীকে’ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, এদের কেউই ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় পড়েন না। রোববার পশ্চিমবঙ্গ বিজেপি আয়োজিত ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন। মুখ্যমন্ত্রী বলেন, ভারতের বিদ্যমান আইন অনুযায়ী অবৈধভাবে প্রবেশকারীদের কারাগারে না পাঠিয়ে সরাসরি সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করা যায়। তার দাবি, অতীতে পশ্চিমবঙ্গে এ আইন কার্যকরভাবে প্রয়োগ করা হয়নি। তিনি জানান, সীমান্তবর্তী বিভিন্ন জেলায় অস্থায়ী হোল্ডিং সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে বর্তমানে ৮৩৬ জনকে রাখা…
মানিকগঞ্জের সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজীব ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত ২টার দিকে বান্দাইল (জিয়ানগর) গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাজীব বাড়ির টিনশেড ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করেন। এ সময় আরও চার থেকে পাঁচজন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করেন। রাজীব ঘরে প্রবেশের পর নগদ প্রায় চার লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে থাকা সহযোগীদের কাছে দেন। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।…
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে মিন্দানাও অঞ্চলের উপকূলীয় এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। এতে বেশ কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। একইসঙ্গে উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভলকস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জেনারেল সান্তোস শহরের দক্ষিণ-পশ্চিমে সমুদ্রে, প্রায় ১৩ কিলোমিটার দূরে। কোটাবাটো ট্রেঞ্চে ভূত্বকের সঞ্চালনের কারণে এ কম্পনের সৃষ্টি হয়। সংস্থাটির পরিচালক তেরেসিতো বাকোলকোল জানান, ভূমিকম্পটির…
মাগুরায় মো. জিহাদ (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, জিহাদ পরিবারসহ মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়। তার স্ত্রীর মিমের বাড়ি ঝালকাঠি এলাকায়। ঈদের আগে স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার পর থেকে দাম্পত্য কলহ বেড়ে যায় । তাদের দাবি, জিহাদের কোনো স্থায়ী পেশা না থাকায় সংসারের অভাব কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। রোববার সকালে জিহাদ নিজের কক্ষের দরজা বন্ধ করে রাখেন। পরে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তার…
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত তদন্ত, বিচার এবং রায় দেশের বিচারিক ও পুলিশি তদন্ত ইতিহাসে একটি ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, অপরাধ দমনে ভালো কাজের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পুরস্কার এবং গাফিলতির জন্য তিরস্কার ও বিভাগীয় শাস্তির নীতি বহাল থাকবে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামিসা হত্যা মামলার তদন্ত অত্যন্ত স্বল্প সময়ে শেষ হয়েছে। নিখুঁতভাবে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা হয়েছে। একইসঙ্গে বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটি বাতিল করে মামলার কার্যক্রম শেষ করেছেন। এটি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতার একটি অনন্য…

