ক্যালগেরিতে ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস উইথ সুনিধি’ লাইভ কনসার্ট শুক্রবার

ক্যালগেরিতে ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস উইথ সুনিধি’ লাইভ কনসার্ট শুক্রবার
ক্যালগেরিতে মিট দ্য প্রেসে অর্ণব ও সুনিধি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কানাডার ক্যালগেরিতে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস উইথ সুনিধি- লাইভ ইন ক্যালগেরি’ কনসার্ট। কৃশ এন্টারটেইনমেন্ট অ্যান্ড ফ্রেন্ডসের আয়োজনে মাউন্ট রয়্যাল ইউনিভার্সিটির বেলা কনসার্ট হলে এ সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে।

কনসার্ট উপলক্ষে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করেন আয়োজকরা। এতে উপস্থিত ছিলেন আয়োজক দলের সঞ্জীব কর্মকার, রাহাত মাহমুদ মিল্টন, কাজী জুনায়েদ হোসেন, শুভ্র দাস শুভসহ অনুষ্ঠানের স্পনসর, সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট অতিথিরা।

মিট দ্য প্রেসে সংগীতশিল্পী দম্পতি সায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক জানান, কানাডায় প্রথমবারের মতো সংগীত পরিবেশন করে তারা মুগ্ধ। এরই মধ্যে তাদের দুটি শো অনুষ্ঠিত হয়েছে এবং ক্যালগেরির অনুষ্ঠানটি হবে তাদের তৃতীয় পরিবেশনা।

মিডিয়ার এক প্রশ্নের জবাবে তারা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা গান ও সংস্কৃতির আবহে দর্শকদের জন্য একটি আনন্দময় সন্ধ্যা উপহার দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। গান পরিবেশনের পাশাপাশি প্রবাসীদের সঙ্গে বাংলা সংস্কৃতির একটি আবেগঘন সংযোগ তৈরি করতেও তারা কাজ করছেন।

আরও পড়ুন

দেশের বাইরে বসবাস করেও প্রবাসীদের সঙ্গে বাংলা গান, সংস্কৃতি ও শিকড়ের গভীর সম্পর্ক রয়েছে উল্লেখ করে তারা জানান, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে সেই সম্পর্ক আরও দৃঢ় ও প্রাণবন্ত হয়ে ওঠে।

কনসার্টের আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতেই তাদের এ আয়োজন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাংলা সংগীতাঙ্গনে নিজস্ব ধারা ও সৃষ্টিশীলতার মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেছেন সায়ান চৌধুরী অর্ণব। অন্যদিকে, সুনিধি নায়েকও তার সংগীতচর্চা ও পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি অর্জন করেছেন। সংগীতশিল্পী দম্পতি হিসেবে একই মঞ্চে তাদের পরিবেশনা ক্যালগেরির দর্শক-শ্রোতাদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad