মোশাররফ করিমের সঙ্গে ফের অভিনয় করতে চান জয়া আহসান

মোশাররফ করিমের সঙ্গে ফের অভিনয় করতে চান জয়া আহসান
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অভিনেতা মোশাররফ করিমের ভূয়সী প্রশংসা করেছেন অভিনেত্রী জয়া আহসান। তাকে ‘জাদুকর’ আখ্যা দিয়ে এই অভিনেতার সঙ্গে আবারও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিনোদনজগতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন দুই অভিনয়শিল্পী। তবে একসঙ্গে তাদের কাজের সুযোগ হয়েছে খুব কম।

সম্প্রতি একটি পডকাস্টে কথা বলতে গিয়ে মোশাররফ করিমের অভিনয়ের প্রশংসা করেন জয়া। ভবিষ্যতে কোনো নির্মাতা তাদের একসঙ্গে নিয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

জয়া বলেন, ‘মোশাররফ করিম একজন জাদুকর। তার সঙ্গে সরাসরি অভিনয়ের সুযোগ আমার খুব কম হয়েছে। আশা করি, পরিচালকেরা আমার কথাটা শুনবেন। আমি তার সঙ্গে কাজ করতে চাই। নিশ্চয়ই তিনিও তা চান। কিন্তু এখনো সেটা হয়ে ওঠেনি।’

মোশাররফ করিমের সঙ্গে আগের একটি টেলিভিশন নাটকে অভিনয়ের স্মৃতিও তুলে ধরেন জয়া। নাটকটি এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে দেখেন বলে জানান তিনি।

আরও পড়ুন

জয়া বলেন, ‘আমরা একসঙ্গে একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলাম। এখনো অনলাইনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটি ঘুরতে দেখি। মোশাররফ করিম অসাধারণ প্রতিভাবান একজন অভিনেতা। তাকে আমার খুব ভালো লাগে।’

২০১১ সালের ঈদুল ফিতরে প্রচারিত টেলিভিশন নাটক ‘ঈদের ডায়েরি’তে একসঙ্গে অভিনয় করেছিলেন এই দুই তারকা। ইশতিয়াক আহমেদ রুমেল পরিচালিত নাটকটি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায়। এখনো ইউটিউবে নাটকটি দেখা যায়।

প্রচারের বহু বছর পরও অনলাইনে নাটকটি দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। দুই অভিনয়শিল্পীর অভিনয়ের প্রশংসাও করছেন দর্শকেরা।

জয়া আহসানের এই বক্তব্যের পর দুই তারকার আবারও একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad