‘বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির অবদান লেখা থাকবে’

‘বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির অবদান লেখা থাকবে’
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বুন মুর্তজা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে লোকচক্ষুর অন্তরালে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন বাংলাদেশের সফলতম এই অধিনায়ক। তবে তার রাজনৈতিক পরিচয় একপাশে তুলে রাখতে চান আরেক সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সহ-সভাপতি ফারুক আহমেদ। তার মতে, মাশরাফির যে অবদান সেটা বাংলাদেশের ক্রিকেটে লেখা থাকবে আলাদা করে।

বৃহস্পতিবার, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাবেক ক্রিকেটারদের নিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল ‘ইন্ডিপেন্ডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ২০২৬’। সেখানে সবুজ দলের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ফারুক। ম্যাচের পুরস্কার বিতরণী শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, ‘মাশরাফির ফেরার ব্যাপারটি তো আমি জানি না। ওর আইনগত কোনো জটিলতা আছে কিনা আমার জানা নেই। মাশরাফি অধিনায়ক হিসেবে কী কী করেছে বাংলাদেশের জন্য। কিন্তু তাকে ক্যাপ্টেনদের তালিকা থেকে বাদ দিতে পারবেন না।’

মাশরাফির নেতৃত্বেই প্রথমবার ওয়ানডে র‍্যাংকিংয়ের ষষ্ঠ অবস্থানে উঠেছিল বাংলাদেশ। টানা তিন ওয়ানডে সিরিজে হারিয়েছিলে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও উঠেছিল প্রথমবার। এছাড়া ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শিরোপাও এসেছিল মাশরাফির অধিনায়কত্বেই।

সকল অর্জন মিলিয়ে অধিনায়ক মাশরাফিকে নিয়ে ফারুক বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির যে অবদান ছিল, এটা লেখা থাকবে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট আজকে যে অবস্থানে বা ওর সময়ে যে জায়গায় আমরা দাঁড়িয়ে ছিলাম, পুরো দলটাকে একত্র করায় তার বিরাট ভূমিকা ছিল।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad