মাগুরায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাগুরায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মাগুরায় মো. জিহাদ (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, জিহাদ পরিবারসহ মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়। তার স্ত্রীর মিমের বাড়ি ঝালকাঠি এলাকায়। ঈদের আগে স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার পর থেকে দাম্পত্য কলহ বেড়ে যায় । তাদের দাবি, জিহাদের কোনো স্থায়ী পেশা না থাকায় সংসারের অভাব কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো।

রোববার সকালে জিহাদ নিজের কক্ষের দরজা বন্ধ করে রাখেন। পরে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তার মোবাইল ফোনটি বালিশের পাশে রাখা ছিল। তাদের দাবি, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন তিনি।

খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, পারিবারিক ও দাম্পত্য জটিলতার কারণে জিহাদের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না।

এ বিষয়ে মাগুরা সদর থানার সাব ইন্সপেক্টর মো. আসাদ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর