তোফায়েল আহমেদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

তোফায়েল আহমেদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
Advertisement
Advertisement

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক সংসদ সদস্যের নামে জাতীয় সংসদের শোকপ্রস্তাবে গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে শিশু রামিসাসহ ম্প্রতি হত্যার শিকার শিশুদের নামেও সংসদে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে।

রোববার বিকালে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের শুরুতে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রয়াত ১৫ জন সাবেক এমপির নাম সংসদে উত্থাপন করেন।

তারা হলেন- সাবেক টেকনোক্রেট মন্ত্রী শফিক আহমেদ, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এম.এ. মান্নান, জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক সংসদ সদস্য মো. সামসুদ্দোহা, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জাতীয় পার্টির সাবেক সংসদ-সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ-সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, ভোলা-১ সাবেক সংসদ-সদস্য তোফায়েল আহমেদ, মৌলভীবাজার-২ সাবেক সংসদ-সদস্য মো. আব্দুল মতিন ও ঢাকা ১১ আসনের সাবেক সংসদ-সদস্য এ কে এম রহমত উল্লাহ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর