সৌদি আরবের মক্কা আল-মুকাররমাহকে লক্ষ্য করে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ মক্কা আল-মুকাররমাহ এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে। একইসঙ্গে এসব স্থান সুরক্ষায় সৌদি আরব ও সেই দেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।
বিবৃতিতে বাংলাদেশ জোর দিয়ে বলছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সর্বদা পূর্ণমাত্রায় নিশ্চিত ও সমুন্নত রাখতে হবে।
ইয়েমেনের ইরানপন্থী হুতিরা মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়েছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। সৌদি সামরিক কর্তৃপক্ষ জানায়, হুতিদের একটি ড্রোন হারাম শরীফের সীমানায় (নিষিদ্ধ আকাশসীমায়) প্রবেশের আগেই প্রতিহত ও ধ্বংস করা হয়।
এরপর বিমান হামলার শঙ্কায় মক্কা নগরীতে আকাশ প্রতিরক্ষা ও সতর্কতা জারি করে দেশটির সামরিক বাহিনী। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতিরা।


