সাংবাদিক আছে বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিক আছে বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী
Advertisement
Advertisement

সাংবাদিক আছে বলেই গণতন্ত্র আছে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেন, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা। বিশেষ করে ক্রাইম বিটের সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এবং অনেক সময় তাদের চড়া মূল্যও দিতে হয়।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে সাংবাদিকসহ বিভিন্ন খাতে কাজ করা মানুষের জন্য এখনো পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার মতো কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি।

দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি মাত্র ২০ দিন হলো দায়িত্বে এসেছি। আমি কতখানি করতে পারব, না পারব জানি না, একটা সিস্টেমের মধ্য থেকে এখন আমাদের কাজ করতে হয়।’

আরও পড়ুন

সাংবাদিকদের প্রয়োজনে পাশে থাকবেন জানিয়ে তিনি বলেন, ‘আই অ্যাম ভেরি ইজিলি অ্যাক্সেসেবল। আপনারা আমাকে সবসময়ই পাবেন। আপনারা আমার কাছে আসতে পারবেন, আমাকে বলতে পারবেন। যখন যেটা আপনাদের দরকার, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেই সমস্যার সমাধান করব।’

নিজের রাজনৈতিক পটভূমির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবাদিকদের সমস্যাগুলো তিনি উপলব্ধি করেন। মন্ত্রণালয়ের অধীন ১৫টি বিভাগকে নিজের পরিবারের মতো উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটির প্রতি তার দায়িত্ব রয়েছে।

গত ১৭ বছরে একটি পুরো ব্যবস্থা করাপ্টেড হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘সেখান থেকে দায়িত্ব নেওয়ার পর সেটিকে ঠিক করা বড় চ্যালেঞ্জ। একটা খালি জায়গাতে একটা দালান বানানো অনেক সহজ, কিন্তু একটা পুরোনো, ভাঙাচোরা দালানকে আবার সেখান থেকে বানানো অনেক বড় কঠিন একটা কাজ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad