চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার হওয়ায় ব্যাক্তির আনুমানিক বয়স ৫৫ বছর। তার পরনে একটি কালো রঙের টি শার্ট রয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সকালের দিকে স্থানীয়রা মাথাভাঙ্গা নদীতে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ ভেসে আসতে দেখেন। এ সময় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথাভাঙ্গা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, উদ্ধার হওয়া মরদেহের কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি তবে পরিচয় শনাক্তের জন্য সদর থানা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) ডাকা হয়েছে। বর্তমানে মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad