স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস
মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। ছবি: বিএনপির মিডিয়া সেল
Advertisement
Advertisement

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমান এয়ারলাইনসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। মির্জা আব্বাসের সঙ্গে আছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় ধরে চিকিৎসা ও পুনর্বাসন শেষে গত  ২ সেপ্টেম্বর রাতে দেশে ফেরেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য।

গত ১১ মার্চ শাহজাহানপুরের নিজ বাসভবনে ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।

এরপর উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে জেনারেল হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর