চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে শফি মন্ডল (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬ টার দিকে উপজেলার খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শফি মণ্ডল ওই গ্রামের নূর বাক্স মন্ডলের ছেলে।
মৃতের পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন শফি। এ সময় পথের মধ্যে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়।
শফির বাবা নূর বাক্স মন্ডল জানান, সাপের কামড়ের পর তার ছেলে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। তবে তার আগেই তিনি মারা যান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, তিনি সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর জানতে পেরেছেন।


