সাগরপথে মালয়েশিয়া পাচারকালে রোহিঙ্গাসহ উদ্ধার ১৫

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে রোহিঙ্গাসহ উদ্ধার ১৫
উদ্ধার ব্যক্তিরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারীসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া উপকূল এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার  বাংলাদেশিদের মধ্যে কক্সবাজারের চকরিয়া ও নরসিংদী জেলার বাসিন্দাও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের বাহারছড়ার দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে সাগরপথে অবৈধভাবে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করে আসছে। মঙ্গলবার রাতে কয়েকজন নারী-পুরুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কচ্ছপিয়া এলাকায় জড়ো করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।

অভিযানে ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিচয় যাচাই করে দুইজন রোহিঙ্গা ও ১৩ জন বাংলাদেশি নাগরিক থাকার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়।

উদ্ধারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মানবপাচারের সঙ্গে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ। তিনি বলেন, ‘উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad