রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে মালিবাগ ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার বিকাল ৩টার দিকে শাহজাহানপুর থানাধীন মালিবাগ রেলগেট সংলগ্ন মেইন রোডে ফরচুন শপিং মলের সামনে এ ঘটনা ঘটে।
ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত কমিশনার জাহিদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে নিচের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করে। পরে ককটেল দুটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা কেউ হতাহত হননি।


