শিক্ষিকার মৃত্যু: ছিনতাইয়ের মালামালসহ গ্রেপ্তার ২

শিক্ষিকার মৃত্যু: ছিনতাইয়ের মালামালসহ গ্রেপ্তার ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীনের মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, লুট করা মালামাল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর একটি এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে।

গত ২৯ আগস্ট চিকিৎসক দেখাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে অটোরিকশায় ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

আরও পড়ুন

সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে একটি মোটরসাইকেলে এসে অটোরিকশার পেছন থেকে তার ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। এতে অটোরিকশা থেকে পড়ে মাথায় আঘাত পান রনজিনা।

পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

এ ঘটনায় ৩০ আগস্ট রনজিনার পরিবারের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর