জজ মিয়া হত্যা মামলার আরো ৫ আসামি গ্রেপ্তার

জজ মিয়া হত্যা মামলার আরো ৫ আসামি গ্রেপ্তার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ঢাকার বাড্ডা ও ময়মনসিংহের মুক্তাগাছায় আলাদা অভিযান চালিয়ে জজ মিয়া হত্যা মামলার আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মনির হোসেন (২৫), মো. রমজান ওরফে বুলেট (২২), মো. আশিক (২২), মো. রাসেল (২৪) ও মো. সাব্বির খান (২৩)।

সোমবার রাতে ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খিলগাঁও থানা পুলিশ জানায়, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা থানার মানকোন ইউনিয়নের বাদেমাঝিরা এলাকায় অভিযান চালিয়ে মুক্তাগাছা থানা পুলিশের সহযোগিতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ১১টা ১০ মিনিটের দিকে ডিএমপির বাড্ডা থানার মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ডিবি মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের সহযোগিতায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর জজ মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১০ সেপ্টেম্বর একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পাঁচজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর