Author: টাইমস রিপোর্ট

ঝালকাঠির রাজাপুর উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে টানা ২৫ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। গত ১১ মে থেকে শুরু হওয়া এই সংকটের কারণে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত সমাধান না হলে হাসপাতালের সেবা কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ পুকুর থেকে মোটরের মাধ্যমে পানি তুলে কোনো রকমে টয়লেটের চাহিদা পূরণ করছে। তবে এতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে ভর্তি থাকা ৮২ জন রোগী, তাদের স্বজন এবং প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শত শত মানুষ। একই সঙ্গে হাসপাতাল চত্বরে থাকা চিকিৎসক, নার্স ও কর্মচারীদের নয়টি পরিবারও পানি সংকটে ভুগছে। পর্যাপ্ত পানির অভাবে হাসপাতালজুড়ে তীব্র…

Read More

রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামি অহিদুল আলম ভূঁইয়া ওরফে সাজিদকে (৫৭) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১০টি সিম কার্ড এবং বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাব নম্বর সংবলিত মোট ২৩টি ব্ল্যাংকচেক উদ্ধার করা হয়। সিটিটিসি সূত্রে আরও জানা যায়, অহিদুল আলম ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা এবং হজে লোক পাঠানোর নামে সাধারণ মানুষের সাথে প্রতারণামূলক…

Read More

আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা প্রায় এক লাখে উন্নীত করার বিষয়ে আলোচনা চলছে। বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি বিভিন্ন খাতে রাশিয়ায় কর্মরত রয়েছেন। রাশিয়া সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রুশ কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার প্রস্তাব উত্থাপন করলে তারা বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শিগগিরই সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বর্তমান বাণিজ্য সম্ভাবনার তুলনায় অনেক কম। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধসহ বিভিন্ন পণ্যের রপ্তানি দ্রুত…

Read More

টাঙ্গাইলের সখিপুরে পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জামালপুর জেলার বকশীগঞ্জ থানার নূরনবী (৬৫), নওগাঁ জেলার পত্নীতলার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়ার সাগর (২২) ও ঢাকার মিরপুর-১ এর বাসিন্দা সুমন (২৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। এরা সকলেই পিকআপ ভ্যানের আরোহী। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর ৪ টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই…

Read More

নাটোর ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের তিন আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। একইসঙ্গে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারীর পরিবারের অভিযোগ, অসুস্থ কন্যা সন্তানকে নিয়ে চার দিন আগে তিনি নাটোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হন। গত ৭ জুন রাত ১০টার দিকে ওষুধ দেওয়ার কথা বলে হাসপাতালের এক আউটসোর্সিং কর্মী তাকে ডেকে নিয়ে যান। পরে হাসপাতালের একটি সিঁড়িঘরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় অপর দুই কর্মী ঘটনাটি ভিডিও ধারণ করে এবং পরে সেই…

Read More

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর পূর্ণ সদস্যপদ লাভে রাশিয়ার সমর্থন চেয়েছেন। সোমবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস সাম্প্রতিক বছরগুলোতে সম্প্রসারিত হয়ে বৈশ্বিক অর্থনীতি ও উন্নয়ন সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ জোটে পরিণত হয়েছে। এর আগেও বাংলাদেশ ব্রিকসে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের এ অনুরোধের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন লাভরভ। বৈঠকে ইউরেশিয়ান ইকোনমিক কমিশন (ইইসি)-এর সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার ক্ষেত্রেও রাশিয়ার সহযোগিতা কামনা করে বাংলাদেশ। ইইসির সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে…

Read More

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রেদুয়ান মাহমুদের (০৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত রেদুয়ান মাহমুদ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের আলিম মিয়ার ছেলে। সে স্থানীয় ইদ্রিসিয়া দারুল উলুম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে রেদুয়ান পরিবারের সদস্যদের অগোচরে চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি এলাকায় যমুনা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। স্বজনরা ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে জামালপুর থেকে…

Read More

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার সহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বলেন, “জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Read More

ঝালকাঠি ও চুয়াডাঙ্গায় আলাদা ঘটনায় দুই স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উভয় ঘটনায় মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে। ঝালকাঠির নলছিটি উপজেলার শেকড়কাঠি গ্রামে রোববার রাতে ইভা আক্তার (১৩) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ইভা ওই গ্রামের অটোরিকশাচালক মো. শহিদ সিকদারের মেয়ে এবং জুরকাঠি জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, রাতে ইভার মা আছমা বেগম পাশের ঘরে গেলে সে নিজ কক্ষে একা ছিল। পরে তার বাবা বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকিতে সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে বারান্দার…

Read More

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের রাহাত আলী ও নুরনাহার বেগম সন্তান। স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে সাদিয়া সবার অগোচরে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশী সালমা বেগম শিশুটিকে খুঁজতে শুরু করেন। পরে পুকুরের পানিতে কিছু অস্বাভাবিকতা দেখে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাক দেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুকুরে খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে সাদিয়ার নিথর দেহ ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা…

Read More