টাঙ্গাইলে পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত

টাঙ্গাইলে পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত
ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

টাঙ্গাইলের সখিপুরে পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।
মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর জেলার বকশীগঞ্জ থানার নূরনবী (৬৫), নওগাঁ জেলার পত্নীতলার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়ার সাগর (২২) ও ঢাকার মিরপুর-১ এর বাসিন্দা সুমন (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। এরা সকলেই পিকআপ ভ্যানের আরোহী।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর ৪ টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপে থাকা ৪ জনের মৃত্যু হয়।

মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad