ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯২

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।

মঙ্গলবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৪৫, ওয়ারীতে ৬৯, মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ১০৫, মিরপুরে ১০৬, গুলশানে ৪২, উত্তরা বিভাগে ৩৫, গোয়েন্দা বিভাগে দুজন এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে ৪ কেজি গাঁজা, ৪ হাজার ৫৩৩ পিস ইয়াবা, ৭৫ বোতল ফেনসিডিল, ১১টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad