ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে আছে বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ফক্স নিউজকে তিনি বলেন, ‘ইরানীরা চায় না এই যুদ্ধ চলতেই থাকুক। এটি তাদের জন মঙ্গলজনক নয়, এবং আমি মনে করি তারা আলোচনার টেবিলে আসতে যাচ্ছে, কিছু বাস্তব প্রস্তাব নিয়ে এসেছে – আমরা অবশ্যই সেগুলো যাচাই করব।’
তিনি আরও বলেন, ‘যদি আমরা এই চুক্তিতে পৌঁছাই, এটি মার্কিন জনগণের জন্য একটি বড় জয় হবে।’
সোমবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় ইসরায়েল। দিনভর চলতে থাকে হামলা-পাল্টা হামলা।
পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের ওপর হামলা বন্ধ করার কথা জানায় ইসরায়েল। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় সমাপ্তি টানার ঘোষণা দেয় ইরানের সামরিক বাহিনী।


