রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৩৪, ওয়ারী বিভাগ ৫১, মতিঝিল বিভাগ ৬৮, তেজগাঁও বিভাগ ৭৪, মিরপুর বিভাগ ৭১, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৪২ এবং গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে একটি তলোয়ার, একটি চাপাতি, লোহার রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির একটি চাকতি ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে। এছাড়া ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


