মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ক্যাম্প স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ক্যাম্প স্থাপনের প্রতিবাদে মানববন্ধন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁদবিল মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

কৃষক মাজেদ আলীর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে কৃষক গুরুদাস হালদার, মতিয়ার রহমান, শরিফুল ইসলাম বকুলসহ স্থানীয় কৃষকরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, চাঁদবিল মাঠের জমি এলাকার মানুষের জীবিকা ও আয়ের অন্যতম প্রধান উৎস। এসব জমিতে বছরে তিনটি ফসল উৎপাদন হয়। কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপন করা হলে বিপুল পরিমাণ আবাদি জমি চাষাবাদের বাইরে চলে যাবে। এতে কৃষি ও কৃষিনির্ভর মানুষের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

তারা আরও বলেন, কৃষিজমি রক্ষা করে অন্য কোনো অনাবাদি বা বিকল্প জায়গায় বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তাই চাঁদবিলের আবাদি জমিতে ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দ্রুত বন্ধের দাবি জানান তারা।

দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান কৃষকরা।

কর্মসূচিতে শতাধিক স্থানীয় কৃষক অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad