নয়াপল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নয়াপল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর নয়াপল্টনে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নয়াপল্টন গাজী শপিং কমপ্লেক্সের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাবার নাম মফিজুর রহমান। গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা কবপুরকাঠি গ্রামে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, ভোরে ওই যুবক নয়াপল্টনে রাস্তার পার হচ্ছিল৷ এ সময় কোনো একটি যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সিআইডি ফরেনসিক টিম আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করেছেন। নিহত মিজানুর নয়াপল্টন বিএনপি পার্টি অফিস এলাকায় থাকতেন এবং ভবঘুরে জীবনযাপন করতেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

আরও পড়ুন: চা বাগানে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad