মরক্কোয় প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহারা মানসুরি

মরক্কোয় প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহারা মানসুরি
ফাতিমা জাহারা এল মানসুরি। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাতিমা জাহারা এল মানসুরি। নির্বাচনের পর রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে নিয়োগ দেন।

মঙ্গলবার রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানায়, ৫০ বছর বয়সী এল মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে নগর পরিকল্পনামন্ত্রী এবং মারাকেশের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরব বিশ্বে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া দ্বিতীয় নারী তিনি। এর আগে তিউনিসিয়ার নাজলা বুদেন ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

নিয়োগের পর টেলিভিশনে দেওয়া ভাষণে এল মানসুরি বলেন, তার নিয়োগ ‘সত্যিই ঐতিহাসিক’।

তিনি বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। এটি শুধু আমার জন্য নয়, মরক্কোর সব নারীর জন্য গর্বের বিষয়।’

আরব বিশ্বে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া দ্বিতীয় নারী তিনি। এর আগে তিউনিসিয়ার নাজলা বুদেন ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

আরও পড়ুন

গত সপ্তাহের নির্বাচনের ফল ঘোষণার চার দিন পর তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো। নির্বাচনে রাজতন্ত্রঘনিষ্ঠ অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) ৩৯৫ আসনের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ৯৭টি আসন পেয়ে সবচেয়ে বেশি ভোট পেয়েছে।

তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৯৮ আসনের চেয়ে অনেক কম আসন পাওয়ায় দলটিকে জোট গঠন করতে হবে। এটিই প্রধানমন্ত্রী হিসেবে মানসুরির প্রথম বড় দায়িত্ব।

২০০৮ সালে রাজা ষষ্ঠ মোহাম্মদের ঘনিষ্ঠ বন্ধু ফুয়াদ আলি এল হিম্মার প্রতিষ্ঠিত পিএএম সব দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তবে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) এবং ফেডারেশন অব ডেমোক্রেটিক লেফটসহ কয়েকটি দল বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে।

নতুন সরকার গঠিত হলে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিলিয়ন ডলারের বিনিয়োগের বিভিন্ন খাতে অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিতে হবে। মরক্কো, পর্তুগাল ও স্পেনে যৌথভাবে ওই বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে।

১৯৭৬ সালে মারাকেশে জন্ম নেওয়া এল মানসুরি আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ফ্রান্সের ইউনিভার্সিটি অব মন্টপেলিয়ের থেকে উচ্চতর আইন বিষয়ে ডিপ্লোমা এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে অ্যাংলো-স্যাক্সন ব্যবসায়িক আইনে ডিপ্লোমা অর্জন করেন তিনি।

স্থানীয় সরকারে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় ২০০৯ সালে। ওই বছর মারাকেশের মেয়র নির্বাচিত হয়ে শহরটির প্রথম নারী মেয়র হন তিনি। প্রথম মেয়াদ শেষে ২০২১ সালের নির্বাচনের পর আবারও মারাকেশ পৌর পরিষদের নেতৃত্বে ফেরেন। পাশাপাশি ধারাবাহিকভাবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য নির্বাচিত হয়ে সংসদীয় অভিজ্ঞতাও অর্জন করেন।

২০২১ সালের অক্টোবরে জাতীয় সরকারে যোগ দেন এল মানসুরি। তাকে জাতীয় ভূখণ্ড পরিকল্পনা, নগর উন্নয়ন, আবাসন ও নগর নীতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় সরাসরি আবাসন সহায়তা কর্মসূচি, নগর পরিকল্পনা ও আঞ্চলিক উন্নয়ন সংস্কার এবং আল হাউজ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad