৪ বছর পর একাদশে মোসাদ্দেক, টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

৪ বছর পর একাদশে মোসাদ্দেক, টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি: বিসিবি।
Advertisement
Advertisement

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টানা পাঁচ টস হারলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এই ওয়ানডে দিয়েই চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন এই অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও শরীফুল ইসলাম। মোসাদ্দেকের ফেরার সাথে জায়গা ধরে রেখেছেন তানভীর ইসলাম। এদিকে অভিষেক হচ্ছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার লিয়াম স্কটের।

সিরিজের প্রথম ম্যাচের জন্য ছয় ব্যাটার, দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অজিদের একাদশেও আছে চার পেসার ও এক স্পিনার।

আরও পড়ুন

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ:

জশ ইংলিস (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad