সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের বেলকুচিতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে গোলাগুলির অভিযোগের পর অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিন, দুটি গুলির খোসা ও দুটি ইলেকট্রিক শক লাইট উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হাসান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের মৃত দেলবার প্রামাণিকের ছেলে জেলহক সেখ (৫২) ও তার ছেলে নাসির উদ্দিন (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে রাজাপুর এলাকায় ভূমি অফিসের পাশে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানানো হয়। খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আরও পড়ুন

পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে জেলহক সেখ ও তার ছেলে নাসির উদ্দিনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলির খোসা এবং দুটি ইলেকট্রিক শক লাইট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার শহিদুল হাসান জানান, প্রাথমিকভাবে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তবে উদ্ধার করা অস্ত্রটি কীভাবে তাদের কাছে এসেছে এবং গোলাগুলির ঘটনায় তাদের সম্পৃক্ততা ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় বেলকুচি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার বাবা-ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad